উন্নত, নিরাপদ ও মানবিক ঢাকা-৮
সবার জন্য শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান ও স্বাস্থ্যসেবার উন্নত, নিরাপদ, পরিবেশ ও জনবান্ধব মানবিক ঢাকা-৮

উন্নত, নিরাপদ ও মানবিক ঢাকা-৮: ড. মো: হেলাল উদ্দিনের ভিশন
অ্যাডভোকেট ড. মো: হেলাল উদ্দিন মনে করেন, স্বাধীনতার ৫৪ বছর পরও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি পূরণ হয়নি, জুলাইয়ের গণঅভ্যুত্থান সেই অসমাপ্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি নতুন সুযোগ এনে দিয়েছে। ঢাকা-৮ আসন (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) কে তিনি একটি বিশ্বমানের, নিরাপদ, পরিচ্ছন্ন এবং গতিশীল নগর কেন্দ্রে পরিণত করার স্বপ্ন দেখেন। তাঁর স্বপ্ন, বাংলাদেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রস্থল এই এলাকাকে একটি বিশ্বমানের ‘সেন্ট্রাল বিজনেস, অ্যাডমিনিস্ট্রেটিভ ও কালচারাল ডিস্ট্রিক্ট’-এ রূপান্তরিত করা। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ ঢাকা-৮ গড়তে চান যেখানে সবার জন্য শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। সে লক্ষে আমাদের প্রাণের ঢাকা-৮ নিয়ে উনার ভিশন নিম্নরুপ: